1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুই এমপি ও উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দুই এমপি ও উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি এবং সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাবেক সভাপতি কামরুল ইসলাম ফারুক।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাী সুজন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি ফারহা ফারহা দিবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নূর মোহম্মাদ পাড়, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ক্রীয়া সংস্থার নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুবেল, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথিরা একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা বিনির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd