1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দীর্ঘ ৯ বছর পর সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটি ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দীর্ঘ ৯ বছর পর সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটি ঘোষণা

তুহিন হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে:: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর ঘোষণা করা হলো সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি। শুক্রবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত উক্ত কমিটি গঠন করা হয়।
সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী কমিটিতে মিজানুর রহমান মিজানকে আহবায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এসএম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহবায়ক নির্বাচিত করা হয়।

কমিটির সদস্যরা হলেন, মীর মহিতুল আলম, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অনু, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, শেখ তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম রেজা, ইমরান হোসেন ও বশির আহমেদ।
১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সাতক্ষীরা জেলা যুবলীগের অধীনস্ত সব শাখার সম্মেলন শেষ করে সাতক্ষীরা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে ওই পত্রে।
এর আগে ২০১৪ সালের ৩০ নভেম্বর আব্দুল মান্নানকে আহবায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে ওই কমিটির অধিনস্থ প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন করে জেলা শাখার সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তা ৯ বছরেও করতে পারেনি ওই আহবায়ক কমিটি। এরপর ২০২০ সালের ৩ আগস্ট সংগঠনবিরোধী কর্মকন্ডের অভিযোগে আহ্বায়ক আব্দুল মান্নানকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। ফলে স্থবির হয়ে পড়ে সাতক্ষীরা জেলা যুবলীগের কার্যক্রম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd