1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তৈয়ব হাসান উইমেন্স ফুটবল রেফারী ইন্সট্রাক্টর মনোনীত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তৈয়ব হাসান উইমেন্স ফুটবল রেফারী ইন্সট্রাক্টর মনোনীত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন অরকো: জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারী তৈয়ব হাসান সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশীপে রেফারী ইন্সট্রাক্টর হিসেবে মনোনীত হয়েছেন। আজ থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাংলাদেশসহ ভারত, ভূটান ও নেপাল অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনিই সবচেয়ে বেশি (১০০ এর বেশি) আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ডপ্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড) রেফারি তৈয়ব। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় থাকা তৈয়ব প্রথম সাউথ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। রেফারী হিসেবে তিনি জাপান, কোরিয়া (উত্তর ও দক্ষিণ), অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, জর্ডান, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, উজবেকস্থান, তাজিকিস্তান, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেফারি হিসাবে সর্বাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারির দায়িত্ব পালন করেছিলেন, স্মরণীয় সেই জার্সিটি ৫ লাখ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনা কালীন ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন। করোনা মহামারিতে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান দেশ-বিদেশে প্রশংসিত হন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারের অর্থ একলক্ষ টাকা তিনি স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে প্রদান করে মহতী উদ্যোগ নেন। রেফারিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কারের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব (ঢাকা)সহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে দেশ সেরা বরেণ্য রেফারী হিসেবে পুরস্কৃত করা হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd