1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় শান্তিপূর্ণভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় শান্তিপূর্ণভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

এসএম আজিজুর রহমান রাজু,তালা;

শান্তিপূর্ণভাবে সাতক্ষীরা তালায় উৎসব মুখর পরিবেশে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে৷ শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটধীকার প্রয়োগ করেছে ভোটাররা। প্রধান নির্বাচন কমিশনার আনন্দ মোহন হালদার জানান, অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন সম্পূর্ন হয়েছে ৷ নির্বাচনে সভাপতি পদে দুই, সাধারন সম্পাদক চার এবং কোষাধ্যক্ষ পদে দুই জন প্রতিদন্দিতা করেন৷ সভাপতি পদে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার হরিণ প্রতিক নিয়ে ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদন্দি এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন পেয়েছেন ২২৪ ভোট৷
সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সজীবুদ্দৌলা বই প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন৷ তিনি পেয়েছেন ৩৪০ ভোট ৷নিকটতম প্রতিদন্দি এজিডিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এ.এইচ.এম আঃ মুনয়িম পেয়েছেন ২১২ ভোট৷ সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. মতিয়ার রহমান এবং জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিক্কার আলী আকুঞ্জী উভয়ে ৩০ ভোট করে পেয়ে যৌথ্যভাবে ৩য় স্হান অধিকার করেছেন৷
কোষাধ্যক্ষ পদে খলিশখালী মাগুরা এমসি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ ৩৪৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ নিকটতম প্রতিদন্দি এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম শেখ পেয়েছেন ২৭৪ ভোট৷ সর্বমোট ভোটার সংখ্যা ৬৪৩টি, এর মধ্যে ভোট পড়েছে ৬১৫টি ৷
ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য তালা থানা হতে পুলিশ মোতায়েন করা হয়৷ এছাড়া রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,প্রিসাইটিং অফিসার হিসেবে ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এএসএম মুস্তাফিজুর রহমান,সহকারী প্রিসাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আমান উল্লাহ, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম এবং মোঃ এবাদুল হক ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd