1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: শীত জেঁকে বসেছে গ্রামাঞ্চলে। মানবসেবা মানবসেবা পরম ধর্ম স্লোগানে শীতার্থদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠণ মানব উন্নয়ন ফাউন্ডেশান। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিয়াদ ফখরুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান, শিক্ষিকা খাদিজা খাতুন লিমা, সাবেক ইউপি সদস্য সৈয়দ খায়রুল ইসলাম মিঠু। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠাণ পরিচালনা করেন নিগার সুলতানা।
অনুষ্ঠাণে প্রধান অতিথি অফিসার ইনচার্জ (ওসি) আবু জিয়াদ ফখরুল আলম খান বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে। এই শীতে যাদের পাশে আমাদের সহমর্মিতা নিয়ে দাঁড়াতে হবে। সম্পদ রেখে একদিন আমাদের খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। গরীব দুঃখী দুস্থ মানুষকে সরকার নানাভাবে সহযোগিতা করছে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহব্বান করছি।
তিনি বলেন, সমাজের দুষ্টদের কঠোর হাতে দমন করা হবে ন্যায় সঙ্গত দাবি ও অভিযোগ নিয়ে থানায় যাবেন পুলিশ আপনার পাশে দাঁড়াবে। তালার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের থেকে উন্নতির দিকে রয়েছে। আমি এটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd