1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বিষধর সাপের কামড়ে একজন নারীর মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

তালায় বিষধর সাপের কামড়ে একজন নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

গৌবিন্দ কুমার রায়: সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ে মৃত এই নারীর নাম আছিয়া বেগম (২৮)। মৃত আছিয়া বেগম রায়পুর গ্রামে নান্টু গাজীর স্ত্রী।
রোববার (৩০ জুন) রাত ৮দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
ইউপি সদস্য শিরিনা খাতুন জানান, রোববার সন্ধ্যায় খলিলনগর ইউনিয়নে রায়পুর গ্রামে গৃহবধূ আছিয়া বেগম বাড়ির গোয়ালঘর পরিস্কার করছিলেন। এ সময় বিষধর সাপ কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনা জানতে পেরে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু মৃত আছিয়া বেগমের বাড়িতে যান। তাদের পরিবারে খোঁজ-খবর নেন এবং শোকহত পরিবারে সমাবেদনা জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd