1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বাল্যবিবাহের দায়ে যুবকের ৪০ দিনের কারাদন্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় বাল্যবিবাহের দায়ে যুবকের ৪০ দিনের কারাদন্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরায় তালায় বাল্যবিবাহ করার অভিযোগে কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত উক্ত যুবকের নাম আবু নাহিদ রচি। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের পুত্র। এ সময় নোটারী পাবলিকের মাধ্যমে বয়স কমিয়ে করা উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পান তারা। বৃহস্পতিবার সকালে কনের বর আবু নাহিদ রচি ঐ কিশোরীকে নিয়ে শ্বশুরবাড়ি আসলে একটি টীম সেখানে গিয়ে হাজির হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদেরক হাজির করা হয়। এক পর্যায়ে বাল্যবিবাহ করার দায়ে ঐ কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd