1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বর্ণমালা উৎসব অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় বর্ণমালা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় বর্ণমালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ে গ্রীন ম্যানের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন হয়। গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি’র সঞ্চালনায় বর্ণমালা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিনূর ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফেরদাউস রহমান, মো. আহসান হাবীব, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আলী মন্ডল, মো. আশিকুজ্জামান, গ্রীন ম্যান সংগঠনের সদস্য রাজু ইসলাম, কাজী মুজাদ্দিদ, রিদওয়ানুল ইসলাম ও দিপ্র প্রমুখ।
বর্ণমালা উৎসবে উৎসাহ ও উদ্দীপনার সাথে বর্ণ নিয়ে খেলা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দশম শ্রেণির অরিত্র সরকার, দ্বিতীয় হয়েছেন অন্তু পাল, তৃতীয় হয়েছেন মোরসালিন এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ী হয়েছেন দশম শ্রেণির শান্ত দেবনাথ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd