1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তালা উপজেলার বারুইহাটি এলাকায় এঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ ছাত্র সোয়েব গাজী (১৮) তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র।
স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তে। এসময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd