1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে গত ৪ দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালায় বিরামহীন মুসলধারে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে মুক্তি পেতে রুপালী মৎস্যজিবী সমবায় সমিতির ব্যানারে মানব বন্ধন করেছেন এলাকাবাসি।
সালতা নদীর সংযোগ খাসখাল চারিভাঙ্গা ও কোলাসবিল সুইচগেট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলাবদ্ধ নিরাসনের দাবিতে মানববন্ধন করেন সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জেলায়া নলতা গ্রামের ঘাটের হাটখোলা বাজারে শত শত নারী পুরুষ এ মানব বন্ধনে অংশগ্রহণ করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোয়ার্দ্দার ফারুর হোসেন, স্থানীয় মসজিদের ইমাম মাও: জামিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহফুজা বেগম, শিরিনা বেগম প্রমুখ। এসময় বক্তরা বলেন, ১৬ নং পোল্ডারের আওতাধীন শালতা নদী খনন, সকল সংযোগ খাসখাল উন্মুক্ত ও খননের দাবি জানান।
তার বলেন, শালতা নদীর সাথে সংযোগ খালগুলো অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করার কারণে বিগত ৪ দিনের প্রবল বৃষ্টিতে পুরো গ্রামটি পানিতে তলিয়ে গেছে। হাজারের অধিক পরিবার পানি বন্ধি জীবনযাপন করছেন। কাহারো রান্না বান্না করার সুযোগ নেই। অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। তারা এখন রাস্তার উপর দিনাতিপাত করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd