1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সুভাষ দাস আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সুভাষ দাস আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার তালায় ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮) এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে শিক্ষক সুভাষ কুমার দাস কে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার ভূক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে (১০) শ্রেণী কক্ষে ডেকে হাত, পা টিপে দিতে বলে। এসময় ওই শিক্ষার্থী পা ও হাত টিপতে গেলে শ্রেণী কক্ষে কোনো ছাত্র ছাত্রী না থাকার সুযোগে ছাত্রীকে পরিধেয় বস্ত্রের মধ্যে হাত ঢুকিয়ে গোপন স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। এসময় ছাত্রী শিশুটি ভয় পেয়ে বাড়ি গিয়ে মাকে খুলে বলে।
বিষয়টি জানাজানি হলে পরের দিন অবিভাবকরা প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার রাতে শিক্ষকে আটক করা হয়। শনিবারে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd