1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার মাগুরায় ১১টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালার মাগুরায় ১১টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

গোবিন্দ কুমার রায়; দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে। এমন বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও তালা উপজেলার মাগুরায় ১১টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি।১১ই অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এদিকে পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পাড় করছেন প্রতিমাশিল্পি আর পূজা কমিটির লোকজন। খুশির আমেজ বিরাজ করছে সনাতনীদের পাড়ায় পাড়ায়।প্রতিমার মাটির কাজ শেষ পর্যায়ে। রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন ভাসস্করা। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে করে এবং গমন করবেন দোলায় করে।
কয়েকটি পূজা মন্ডপ সরজমিন পরিদর্শন করে দেখা যায়, মাগুরা ইউনিয়নের বলরামপুর,বারুইপাড়া,ফলেয়া সহ প্রতিটি পূজামন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি চলছে। ভাসস্করা খড়-মাটি ও রং তুলির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্রতিমা শিল্পী মাগুরা গ্রামের শোভনলাল দাশ তিমির বলেন, গত একমাস ধরে বিভিন্ন ডিজাইনের প্রতিমার খড় মাটির কাজ চলছে। এখন থেকে পূজার আগের রাত পর্যন্ত কাজ চলবে বিভিন্ন মন্ডপে। তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও আন্তরিকতার সহিত কাজ করেন তারা। দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে হলে মনের মাধুরী দিয়ে কাজ করতে হয় বলে জানান ভাসস্করা ।
মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী জানান, মাগুরা ইউনিয়নে ১১টি পূজা মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে দূর্গোৎসব পালিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd