1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় রাস্তা সংস্কার এর দাবিতে সাধারণ জনগণের মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

তালায় রাস্তা সংস্কার এর দাবিতে সাধারণ জনগণের মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন এর প্রধান সড়ক (মহান্দী -কাশিমনগর) এর বাজেট লুটপাট,দুর্নীতির প্রতিবাদ এবং চলাচল অনুপযোগী ঝুকিপূর্ণ রাস্তা সংস্থার এর দাবিতে মানববন্ধন করছে সাধারণ জনগন। শুক্রবার (৭জুন) বিকাল ৫টা সময় খলিলনগর ইউনিয়নের পাঁচমাথা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী সাধারণ মানুষ, ভ্যানচালক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে দ্রুত ঝুকিপূর্ণ এ রাস্তা সংস্কারের দাবি জানান। প্রতিনিয়ত দুর্ঘটনা, যোগাযোগ বিঘ্ন হওয়ায় পরিবহন সুবিধা ব্যাহত হয়ে পন্য পরিবহনে বানিজ্যিক ক্ষতি, সাস্থ্যঝুকি সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তারা অতিদ্রুত এ রাস্তা সংস্কার ছাড়া বিকল্প নেই বলেন। উপজেলা প্রকৌশলী অফিসের অনিয়মের ফলে প্রকল্পে নিন্মমানের সরঞ্জাম ব্যবহার, কাজের চেয়ে বেশি বিল তুলে কাজে অবহেলা করেন বলেও বক্তারা অভিযোগ করেন।মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারেক হোসেনের সঞ্চালনায় ও কৃষকলীগের সভাপতি শহিদল গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ খলিলনগর ইউনিয়ন শাখার সভাপতি দীপায়ন মণ্ডল, চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,মাওলানা এবাদুল ইসলাম পাড়,ডাঃ আজমীর হোসেন পলাশ,খোকন গাজী, জামিরুল ইসলাম, ডাঃ দেবু,হেলাল গাজী,গফফার গাজী,শ্রীপদ রায়, গোলক রায় প্রমুখ।এছাড়া দুইশতাধিক মানুষের উপস্থিতি তে সকলে জনমনে ক্ষোভ ও অসন্তোষ তুলে ধরে এক দাবিতে সহাবস্থান প্রকাশ করেন সাধারণ জনগণের মানববন্ধন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd