1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালতলায় ইজিবাইক চুরির অভিযোগে আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালতলায় ইজিবাইক চুরির অভিযোগে আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদরের তালতলায় ইজিবাইক চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। আটককৃতের নাম হাসান (২৩)। সে কলারোয়া বসন্তপুর এলাকার নূর মোহাম্মদ সরদারের ছেলে।
অভিযোগে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের জহির উদ্দীনের ছেলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ শুক্রবার জুম্মার নামাজ পড়তে মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের সামনে রাস্তার ধারে তার ইজিবাইকটি রেখে মসজিদের বারান্দায় নামাজ পড়তে দাঁড়ান। জুম্মার নামাজ শুরু হলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ নামাজরত অবস্থায় মসজিদের থাইগ্লাসে দেখতে পান তার ইজিবাইকটি নড়ছে।
ইজিবাইক চালক আব্দুল মাজেদ নামাজ থেকে উঠে চোর চোর বলে চিৎকার দিলে এক ব্যক্তি ইজিবাইক ফেলে তালতলা ঈদগাহের সামনে বাশবাগান দিয়ে গ্রামের মধ্যে দৌড় দেয়। এসময় ইজিবাইক চালকসহ কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে। পরে তালতলা উত্তরপাড়া থেকে উত্তেজিত গ্রামবাসী তাকে ধরে উত্তম-মধ্যম দেয়। পরে লাবসা ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমান সুমন তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানাগেছে।
ইজিবাইক চালক আব্দুল মাজেদ জানান, আমি রাস্তার পাশে ইজিবাইকটি রেখে নামাজ পড়তে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে দেখি আমার রাখা গাড়িটি নড়ছে এবং কে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পিছন ফিরে দেখি চোর আমার ইজিবাইক নিয়ে যাচ্ছে। আমি চোর চোর বলে চিৎকার দিয়ে তাকে ধাওয়া দেয়। কিছুক্ষণের মধ্যে তালতলা গ্রামের ভিতর থেকে গ্রামবাসী তাকে আটক করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd