1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তক্ষীরায় বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন করে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তক্ষীরায় বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন করে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরায় স্মার্ট ফোনে আসক্তি, বাল্য বিবাহ, ইভটিজিং ও ধর্ষণকে লাল কার্ড প্রদশর্ন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সাতক্ষীরা পাটকেলঘাটায় কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। পরে মাদক, বাল্য বিবাহ, আত্মহত্যা রোধে শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তার কাছে নানান প্রশ্ন করেন, সমস্যা সমাধানে কর্মকর্তারা তাদের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মীর আসাদুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চণ রায়, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ, লাল সবুজ সাতক্ষীরা শাখার সভাপতি সোহাগ হোসেন, মনিরামপুর শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান অনিক, দপ্তর সম্পাদক মৈয়দ নিশান প্রমুখ।
পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
সংগঠনটি গত ১০ বছরে সারাদেশে টিফিনের টাকা বাঁচিয়ে এ পর্যন্ত ১২১৫ টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করেছে। তারাঁ বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd