1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি গভীর শোক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি গভীর শোক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহান জাতীয় সংদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সাথে বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শুক্রবার (২২ জুলাই) নিউইয়র্ক সময় বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক এর মাউন্ট সিনাই হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন) শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। সেই সাথে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তিনি গাইবান্ধা-৭ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। দশম সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে বসেন ফজলে রাব্বী মিয়া। একাদশ সংসদেও টানা দ্বিতীয় মেয়াদে মেয়াদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন–।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd