1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডিলারদের কারণে টিসিবি পণ্য বঞ্চিত সাধারণ মানুষ; গ্রাম পুলিশের বাড়িতে মিললো টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ডিলারদের কারণে টিসিবি পণ্য বঞ্চিত সাধারণ মানুষ; গ্রাম পুলিশের বাড়িতে মিললো টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

মুজাহিদ সাতক্ষীরা: সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় এক গ্রাম পুলিশের বাড়ি থেকে টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের (২৬) বাড়ি থেকে এই ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দকৃত ২ লিটারের ৩০ বোতল সয়াবিন তেল জেলার আশাশুনি উপজেলার ০২ নং বুধহাটা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা টিসিবির ডিলার মিঠুর কাছ থেকে গত মাসের রবিবার (৩১ মার্চ) রাতে কিনেছিলেন ঐ গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজ- এমনটাই দাবি তার। এ ঘটনায় গ্রাম পুলিশ কে আটক না করে ছেড়ে দেওয়ায় সাধারণ জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, টিসিবির তেল জব্দ করার বিষয় টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ০৪ টার দিকে বোতলজাত তেল বিক্রয়ের উদ্দেশ্যে গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজ বাজারের দিকে রওনা হয়। এতে সন্দেহ হলে স্থানীয় এক ব্যক্তি ইউএনও কে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তার দেওয়া তথ্য মতে বাড়ির পরিত্যক্ত ঘরের ভিতর ড্রামের মধ্যে থেকে ২ লিটারের ১৯ বোতল এবং চৌকির নিচে কাঁথা দিয়ে মোড়ানো ১১ বোতল সহ ১৬ টি খালি বোতল পাওয়া যায়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিয়ারাজ হোসেন সবুজ জানিয়েছেন জব্দকৃত ২ লিটারের ৩০ বোতল সয়াবিন তেল তিনি জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার মিঠুর কাছ থেকে ক্রয় করেছেন।
স্থানীয়রা বলেন, টিসিবির ডিলার মিঠু আর চেয়ারম্যানের সম্পর্ক দহরম মহরম। এজন্য এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়না। মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ জনগণ।
তবে টিসিবির ডিলার মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের কাছে কোন তেল বিক্রি করিনি। আমাকে ফাঁসাতেই দোকানির নাম বলছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd