1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করেছিলেন। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও দাবী আদায়ে আমি মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম এবং ১২ দফা দাবী দিয়েছিলাম। বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ডে সচিব এর স্বাক্ষর না রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষর ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর স্বাক্ষর রাখলে ভাল হতো। আমি মহান জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাব রাখবো। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে অনেক সম্মানিত হচ্ছে। দেশের স্বাধীনতা আদায়ে যে দল নেতৃত্ব দিয়েছিল সে দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ ও সকল মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে পাকাকরণসহ বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। এসময় এমপি রবি উপস্থিত সকলের কাছে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা ইমাম বারী, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু সেলিম কোকিল, বীর মুক্তিযোদ্ধা আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোমেন খান, বীর মুক্তিযোদ্ধা এবিএম রাজ্জাক ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার ২০৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও ৩৭১জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd