1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডাক্তারদের সেবার মনোভাব নিয়ে চিকিৎসা দিতে হবে-ভূমি মন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ডাক্তারদের সেবার মনোভাব নিয়ে চিকিৎসা দিতে হবে-ভূমি মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সেবাপ্রাপ্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে ডাক্তারদের সেবার মনোভাব নিয়ে চিকিৎসা দিতে হবে। কোন রোগী যেন হাসপাতালে চিকিৎসা নিতে এসে অযথা হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। রোগী যেন ডাক্তারের অবহেলায় কষ্ট না পায় সে ব্যাপারে নজর দিতে হবে।
তিনি আজ (শনিবার) দুপুরে খুলনা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ভূমি মন্ত্রী আরও বলেন, ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিতে হবে। চিকিৎসা পেশা হলো মহৎ পেশা। বর্তমান সরকারের গণমূখী স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান, অবকাঠামোর উন্নয়ন, চিকিৎসক-নার্স নিয়োগসহ নানামূখী পদক্ষেপের ফলে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। সরকার জনকল্যাণে শিক্ষা, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সেবা স¤প্রসারণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতের উন্নয়ন করেছে। যার সুফল জনগণ ভোগ করছে। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষ বিশেষ করে মা ও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছে। মন্ত্রী ফুলতলা উপজেলা হাসপাতালের সমস্যা সমাধানের আশ^াস দেন।
সভায় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কমিটির সদস্য এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী নতুন যোগদানকৃত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন।
এর আগে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ খবর নেন। পরে তিনি বটিয়াঘাটা উপজেলার শেখ রাসেল ইকো পার্কে প্রশান্তি চত্বর ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সকালে তিনি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। বিকালে মন্ত্রী ডুমুরিয়া অফিসার্স ক্লাবে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান এবং ডুমুরিয়া যুবসংঘ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর উপজেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd