1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডাকাতি করার পরিকল্পনায় এক যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ডাকাতি করার পরিকল্পনায় এক যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের দে ব্রাদার্স জুয়েলার্সে ডাকাতির পরিকল্পনার অভিযোগে এক কর্মচারীকে আটক করে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে খান মার্কেটস্থ সমিতির কার্যালয় থেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ডাকাতির পরিকল্পনা গ্রহণকারী কর্মচারীর নাম স্বপন কর (৩৮)। সে সাতক্ষীরা পৌর শহরের উত্তর কাঠিয়া কর্মকারপাড়া এলাকার কালিপদ কর এর ছেলে।
সাতক্ষীরা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌর দত্ত জানান, স্বপন কর সাতক্ষীরা শহরের নাজমুল সরণীস্থ নিউ দে ব্রাদার্স জুয়েলার্সের একজন কর্মচারী। স্বপন কর ওই দোকানে ডাকাতি করার জন্য খুলনার ধর্মসভা এলাকার জয় নামে এক ব্যক্তির সাথে মোবাইলে যোগাযোগ করে। স্বপন মোবাইল ফোনে জয়কে জানায়, আমি বেশ কয়েকটি ভারী মালের (স্বর্ণের গহনা) ছবি পাঠাচ্ছি ওইগুলো নিতে হবে। ডাকাতি করার পর মালের অর্ধেক কিন্তু আমাকে ভাগ দিতে হবে।
সে আরো জানায়, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকাল পৌনে চারটা থেকে সোয়া চারটা পর্যন্ত দোকানে আমি নিজে এবং একজন বয়স্ক লোক ছাড়া আর কেউ থাকেনা। এ সময় পিছনের দরজায় এসে নক করলে আমি দরজা খুলে দিব। তোরা মুখ বেঁধে ঘরে ঢুকে আমাদেরকে জিম্মি করে আগে থেকে দেয়া ছবির গহনাগুলো নিয়ে চলে যাবি। আমি রাস্তায় একজন লোক দাঁড় করিয়ে দেবো সেই লোকের কাছে মালগুলো দিয়ে দিবি। পরে আমি সব তোর সমান ভাগ দিয়ে দিব।
তিনি আরো বলেন, স্বপ্নের এই মোবাইলের কল রেকর্ডিং করে জয় খুলনা থেকে নিউ দে ব্রাদার্স জুয়েলার্সের স্বত্বাধিকারী বলাই দে কে জানিয়ে দেয়। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়ার পর শনিবার সকালে দোকানে আসার পর কর্মচারী স্বপন কর কে আটক করে সমিতির অফিসে বসিয়ে রাখা হয়। পরে সেখান থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আটক স্বপন কর জানায়, বিভিন্ন কারণে তিনি প্রায় ২০ লক্ষ টাকা ঋণী আছেন। পাওনাদাররা টাকার জন্য তার উপর ব্যাপকভাবে চাপ দিচ্ছিল। এসয় আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় ছিল না। উপায়ান্তর না পেয়ে আমি নিজের মালিকের ঘরে ডাকাতির জন্য পরিকল্পনা গ্রহণ করে খুলনার জয় কে প্রস্তাব দেই। জয়ের মাধ্যমে দোকান থেকে স্বর্ণের গহনা ডাকাতি করে নিয়ে বাইরে বিক্রি করে আমি এই দেনা পরিশোধ করবো বলে সিদ্ধান্ত নেই।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd