1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দেবহাটার রাহা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ার কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা📰ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দেবহাটার রাহা📰দেবহাটায় মাদকের বিরুদ্ধে বজ্রশপথ: শিশু ও তরুণদের ব্যতিক্রমী সমাবেশ📰দেবহাটায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ‘কমিউনিটি গিফট’ কর্মসূচি📰কালিগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় করেন :এমপি মুহাদ্দিস রবিউল বাশার📰দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা📰ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হামলার ঘটনায় আহত-১📰সাতক্ষীরায় শিমুলের সৌন্দর্যে নতুন সাজে সেজেছে প্রকৃতি📰ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি📰সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও ‘রুপা’

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দেবহাটার রাহা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::  সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করল সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের কৃতি শিক্ষার্থী রুবাইয়াত রাহা। সাম্প্রতিক প্রকাশিত ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফলাফলে সে গৌরবজনক ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে।

রুবাইয়াত রাহা দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

রাহা দেবহাটা উপজেলার বহেরা গ্রামের এক সচেতন ও শিক্ষিত পরিবারের একমাত্র সন্তান। তার বাবা রাসেল আহমেদ একজন নিবেদিতপ্রাণ উন্নয়ন কর্মী এবং মা সুবর্ণা চক্রবর্তী পেশায় একজন শিক্ষিকা। পরিবারের সুন্দর পরিবেশ এবং বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনাই রাহার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন আকাশছোঁয়া। বড় হয়ে সে একজন আদর্শ সেনা কর্মকর্তা হতে চায়। দেশ ও দশের সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সে।

রাহার এই সাফল্যে তার বাবা-মা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন: “আমাদের মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। সে যেন ভবিষ্যতে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী।”

পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী রাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানান, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd