1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঝিনাইদহে আরও ২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঝিনাইদহে আরও ২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ জেলায় মৃত্যু ও আক্রান্ত অনেকটাই কমে গেছে। তবে সুস্থতার হার বেড়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২০৪ জন, শৈলকূপায় ১৮ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৭ জন ও মহেশপুরে ৭ জন।
শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৮৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৩ জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৩৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯১৮ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনার সাথে লড়াই করে জেলায় মোট সুস্থ হয়েছে ৭ হাজার ২২৩ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ১৩ ও আইসোলেশনে ৮ জন রয়েছে এবং ৬টি উপজেলায় মোট ভর্তি ৩৫ জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd