1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জোয়ারের তোড়ে ভাঙছে দেবহাটার পুটিমারি খালের বেড়িবাঁধ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জোয়ারের তোড়ে ভাঙছে দেবহাটার পুটিমারি খালের বেড়িবাঁধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সীমাহীন দুর্নীতি ও অনিয়মের ফলে পুনঃখনন শেষ হতে না হতেই জোয়ারের তোড়ে ভাঙতে শুরু করেছে দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে চলা পুটিমারি খালের বেড়িবাঁধ। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার সরেজমিনে পরিদর্শনকালে কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিধান চন্দ্র সরদার সহ স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের শুরুতেই পুটিমারি খালসহ কুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি খাল পুনঃখননের কাজ শুরু করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই পানি উন্নয়ন বোর্ডের দুই সেকশনার অফিসার (এস.ও) সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমানের যোগসাজোসে খাল পুনঃখননে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো। দিনের পর দিন খাল পুনঃখননে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুক্তিবদ্ধ থাকায় এসব অনিয়ম দেখেও দেখতেননা তদারকির দায়িত্বে থাকা এসও সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমান। এমনকি সঠিক ভাবে খাল পুনঃখননের জন্য এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার বলা হলেও তাতে কর্ণপাত করতেননা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের এ দুই কর্মকর্তা। পরে তাদের দুজনকে শাস্তিমুলোক বদলী করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা আরও জানায়, পুনঃখননে সরকারি নিয়ম না মানায়, পনঃখনন পরবর্তী বর্তমানে মিলছেনা খালের পরিমাপ। খালটির একপাশ থেকে অপর পাশ পর্যন্ত (টপ টু টপ) গড় ৭১ ফুট প্রশস্ত করে খননের নির্দেশ থাকলেও তা গড়ায়নি ৫০ ফুটের উর্দ্ধে। এতে করে পুনঃখননের পর দৃশ্যত পূর্বের তুলনায় ছোট হয়েছে এসব খাল। শুধু তাই নয়, প্রায় দু’মাস আগে পুনঃখনন কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার আগেই দুর্নীতি-অনিয়ম ঢাকতে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত তৎকালীন দুই এসও’র যোগসাজোসে রাতারাতি খাল গুলোতে পানি ঢুকিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সম্প্রতি পুনঃখননকৃত এসব খালের পরিমাপ মেলাতে খালের বেড়িবাধের উপরিভাগের মাটি ছেঁটে নতুন করে বেড়িবাঁধ ঢালু করছেন সংশ্লিস্টরা। দুর্নীতি-অনিয়মের একই চিত্র দেখা দিয়েছে কুলিয়ার লাবণ্যবতী খাল পুনঃখননেও। একদিকে দুর্নীতি আর অন্যদিকে ধীরগতিতে পুনঃখনন কাজ চলায় গেল কয়েকমাস ধরে দূর্ভোগ, দূর্দশা আর পানি সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছেন কুলিয়া ইউনিয়নের হাজার হাজার মৎস্য ঘের মালিক। সীমাহীন দুর্নীতি-অনিয়মের ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পুটিমারি খালের আকার, আয়তন; তেমনি প্রবল জোয়ারের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে এর বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট। ভাঙনে বিলীন হতে বসেছে প্রত্যন্ত জনপদ পুটিমারি প্রাইমারি স্কুলগামি একমাত্র রাস্তাটিও। সেজন্য অবিলম্বে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd