1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ আলী, মো. জিল্লুর রহমান, মো. মোকলেসুর রহমান, সুখেন্দু সরদার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো অর্ডিনেটর ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, ‘বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক ‘আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে তিন লাখ ১৯ হাজার ১৪০টি পরিবারকে আবাসনের ব্যবস্থা করেছে সরকার। এ ছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বস্তিবাসী ও ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ঘরহীন মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। সরকার চায়, আগামী বছরের মধ্যে বাংলাদেশের কেউ যেন গৃহহীন না থাকে। বর্তমানে আরও দুই লাখ ৫০ হাজার পরিবারকে পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। একতলাবিশিষ্ট দুই বেডের এই পাকা বাড়িতে থাকছে ড্রইংরুম, বারান্দা, টয়লেট, কিচেনসহ একটি পরিবারের বসবাসের উপযোগী বাসগৃহ।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd