1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জলের সাথে অশোভন আচরনে সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জলের সাথে অশোভন আচরনে সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি এবং সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নিজ কক্ষে ডেকে নিয়ে চরম অশোভন আচরন করায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জুলাই-আগস্ট বিপ্লবের পর একজন জেলা প্রশাসক এধরনের আচরন করতে পারে এটা অকল্পনীয় ব্যাপার। যদি পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় বর্তমানে জেলার একজন শীর্ষকর্মকর্তা কর্তৃক সাংবাদিক বা যে কোন মানুষের সাথে এ ধরনের অশোভন আচরণ জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থী। ফ্যাসিবাদের মত যদি জেলা প্রশাসক একজন সিনিয়র সাংবাদিকের সাথে অফিস কক্ষে ডেকে এধরনের জঘন্য আচরন করেন-তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে তা সহজে অনুমেয়।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলের সাথে জেলা প্রশাসকের এমন অশোভন আচরণে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে কোনো সাংবাদিক তথা সাধারণ মানুষের সাথে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা/কর্মচারি কর্তৃক কোন অশোভন আচরন বরদাস্ত করা হবে না।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd