1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা প্রশাসকের সাথে ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা প্রশাসকের সাথে ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণকারী সাতক্ষীরা রাইফেল ক্লাবের জেলা টিম। ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, যুগ্ন সাধারন সম্পাদক এনসান বাহার বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন,ন্যাশনাল স্যুটার ও রাইফেল ক্লাবের সদস্য মাহফুজার রহমান, টিম ম্যানেজার ঈসা গাজী, মো: শাহজাহান কবির। আগামী ৬ ফেব্রুয়ারি ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় সাতক্ষীরা থেকে অংশগ্রহণ করবেন, স্যুটার তাহমীদ শাহরিয়ার রেজা,সজীবুর রহমান,শেখ মো: সৌরভ,মো: ফরহাদ হোসেন,শিহাব মাহমুদ,শেখ রেহানুল কবির,তাসফিয়া হাসান শাম্মী, অপু কর্মকার,মোহাম্মদ বিন কবির,মারিয়া সুলতানা, ইসরাত শারমিন, মেহজাবীন স্নেহা,তাসমিম,ইসরাত জাহান, নুসরাত আমিন,প্রেনা মির্জা,লামিসা মীর্জা,শফিকুল ইসলামসহ সর্বমোট ১৮ জন।
এ সময় বিদায়ী টিমকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ধৈর্য ও সাহসিকতার সহিত খেলা করতে হবে । সব সময় মনোবল দৃঢ় রাখলে বিজয়ী হবে। ফুটবল, ক্রিকেটে সাতক্ষীরার খেলোয়াররা দেশের সুনাম বয়ে আনছে তোমরাও এই খেলায় সাতক্ষীরা তথা দেশের সুনাম বয়ে আনবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd