জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক

নিজস্ব প্রতিনিধি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরা কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ’র আওতায় সোমবার বিকাল ৩টায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড মহিলা মেম্বরের বাড়িতে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে সরকারে বিভিন্ন অর্জনসমূহ এবং করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাসহ বিভিন্ন সমাজিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন, ফারহানা রহমান, উপ-পরিচালক (প্রশাসন), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, ঘোষক মোঃ মনিরুজ্জামান, সরুলিয়া ইউনিয়নের ১নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। এলাকার বহু নারী পুরুষ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *