1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক’র আহবানে নির্বাচন পরবর্তী গেট টুগেদার ও মিলন মেলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক’র আহবানে নির্বাচন পরবর্তী গেট টুগেদার ও মিলন মেলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : গত-২২ নভেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে ইদ্রিস বাবু বিপুল ভোটে জয়লাভের আনন্দের রেশ টুকু ধরে রাখতেই ইতিহাস সৃষ্টিকারী সর্ববৃহৎ নির্বাচন পরবর্তী গেট টুগেদার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দিনভর শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র লেকভিউতে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ’র আহবানে ও সার্বিক ব্যবস্থাপনায় এ গেট টুগেদার ও মিলন মেলায় বিস্তর মানুষজন, আক্ষরিক অর্থেই বুধবার ২৩ নভেম্বর লেকভিউ ছিল প্রাণের মেলা। বুধবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও জেলার বিভিন্ন ক্লাব সমূহের নেতৃবৃন্দের মিশে যাওয়া ভিড়ে সৃষ্টি হয় মিলন মেলা। সব মিলিয়ে পুরোপুরি উৎসবের আমেজে মেতে ওঠে সকলে। কত-কী দেখা গেল এই প্রাণের উৎসবে! একটু জায়গা পেলে নিজেদের সেলফিবন্দী করার সহর্ষ উন্মাদনা! জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচন পরবর্তী এ গেট টুগেদার ও মিলন মেলায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য আলহাজ¦ মো. আব্দুল মান্নান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য আবু আব্দুল্লাহ আবু সাক্কার প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও জেলার বিভিন্ন ক্লাব সমূহের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও প্রয়াত কোষাধ্যক্ষ আল-আমিন কবির চৌধুরী ডেভিড এর কবর জিয়ারত করেন সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd