1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আহবান জানিয়েছেন বক্তারা। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য কঠোর ভাবে নিয়ন্ত্রণ, অবৈধ মজুমদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারি বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা, পৌরসভার রোড লাইট, রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণ সায়রের খালকে প্রবাহমান করা, ট্রেন লাইনের কাজ সম্পন্ন করার উপর নজর দেওয়া, ভোমরা স্থলবন্দরটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্ত্ররিত করাসহ জেলার উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করা হয়।
রোববার(১০ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম, বাংলাদেশ বেতার সাংবাদিক ফারুক মাহবুবর রহমান, ৩৩ বিজিবি’র অধিনায়ক, র‌্যাব, আনসার ব্যাটালিয়নসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd