1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা আজ (সোমবার) খুলনার হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর এম এ মান্নান, অধ্যক্ষ এসএম ফেরদৌস প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. মোঃ শহিদুর রহমান ভূইয়া।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ জাতীয় পুষ্টিনীতি বাস্তবায়নে কার্যকরী পরিকল্পনা প্রণয়নে ঝুঁকি চিহ্নিতকরণ এবং এ বিষয়ে মতামত প্রদান করেন। তাঁরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ^াসকষ্টসহ অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া কিশোরী, গর্ভবর্তী মা ও শিশুদের কৃশকায় ও খর্বাকৃতি প্রতিরোধে বয়সভেদে পুষ্টির চাহিদা নিরুপণ এবং খাবার বিষয়ে গণসচেতনতার ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে শিশুদের রক্তস্বল্পতা ও ক্যালসিয়ামের ঘাটতি নিরসণে খাবারের পুষ্টিমান বজায় রাখতে যথাযথ পদ্ধতি অনুসরণে পরিবারেরও দায়িত্ব রয়েছে।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd