1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিকাশ চন্দ্র দাশ, শেখ সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ। এসময় জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ছাইফুল করিম সাবু বলেন, “আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসি, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, আমরা সকলেই জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সদা প্রস্তুত আছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলার মসনদে বসাবো ইনশাল্লাহ। জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। সাধারণ শ্রমিকরাই আমাদের শক্তি। আমরা যারা দায়িত্বে আছি। আগামীতে নতুন প্রজন্মের নেতৃত্বে একটি শক্তিশালী শ্রমিকলীগ প্রতিষ্ঠা করে যেতে চায়।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদুর রহমান খান, কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবহাটা শ্রমিক লীগের আবু তাহের, আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম, কালিগঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ, শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে আগামী ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, সদস্য মো. আজিবুর রহমান আলিম, মো. কবিরুল ইসলাম, শেখ আজাদ আলী, মনজুরুল, শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, মো. দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, আবুল কালাম, আজহারুল, ফিরোজ হোসেন, মিজানুর রহমান, বাবলু কারিকরসহ জাতীয় শ্রমিক রগি সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd