1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় শোক দিবসে গাছের চারা বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাতীয় শোক দিবসে গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

শার্শা (যশোর) প্রতিনিধি: “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্য দিয়ে গ্রামীণ ব্যাংক যশোর যোনের কলারোয়া এরিয়ার গোগা শার্শা শাখার উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। কলারোয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মো: আয়নুল হকের নেতৃত্বে এই গাছের চারা বিতরন করা হয়।
গাচের চারা বিতরন অনুষ্ঠানে তিনি বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। বেশি বেশি গাছের চারা রোপণ করতে সদস্যদের মাঝে উৎসাহ দেন। বৃক্ষরোপণের নিয়মাবলি এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন
গ্রামীণ ব্যাংক কলারোয়া এরিয়া যশোর যোনের আওতাধীন ৯টি শাখায় হেলাতলা কলারোয়া, বাগআঁচড়া- শার্শা, বেনাপোল- শার্শা, চন্দনপুর- কলারোয়া, খোরদো- কলারোয়া, কেরাগাছি- কলারোয়া, গোগা- শার্শা, সরসকাটি- কলারোয়া ও কয়লা- কলারোয়া শাখার বিভিন্ন কেন্দ্রের সম্মানিত সদস্যদের মাঝে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর ১৫ আগস্ট মঙ্গলবার বিশেষ এই শোক দিবসে ৯৭ হাজার ২৫টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd