1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জরাজীর্ণ ঝুকিপূর্ণ ভবনে চলছে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর কার্যক্রম: ঝুঁকিতে পুলিশ সদস্যরা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জরাজীর্ণ ঝুকিপূর্ণ ভবনে চলছে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর কার্যক্রম: ঝুঁকিতে পুলিশ সদস্যরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর কার্যক্রম দীর্ঘ দিন ধরে পুরাতন জরাজীর্ণ টিন শেডের সেমি পাকা ভবনে চলার কারণে জীবনের চরম ঝুঁকি নিয়ে বাস করছে ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীটি প্রায় ৩ দশক আগে ধুলিহর ইউনিয়নের বেতনা নদীর তীর ঘেষে সুপারীঘাটায় সেমি পাকা টিন শেডের ঘর করে আনুষ্ঠানিকভাবে পুলিশ ফাড়ীর কার্যক্রম উদ্বোধন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই টিন শেডের ঘরটি সংস্কার না করায় দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। চালের টিনগুলো ছিদ্রে ছিদ্রে ভরে গেছে। বৃষ্টি হলে পুলিশ ফাড়ীর মধ্যে বসবাসকারী পুলিশ সদস্যদের বেড ভিজে যাওয়ায় পলিথিন টাঙিয়ে কোন রকমে আত্মরক্ষার বৃথা চেষ্টা করছে পুলিশ সদস্যরা। ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর সদস্যরা জীবনের চরম ঝুঁকি নিয়ে সেখানে বসবাসসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। ভগ্নদশার কারণে পুলিশ ফাড়ীটি এখন বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
যদিও ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর সদস্যরা সাতক্ষীরা পৌরসভার পূর্ব পাশের শ্যাল্যে মাছখোলা থেকে শুরু করে দক্ষিণ পাশের ব্যাংদহা পর্যন্ত অর্থ্যৎ ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষের জান মালের নিরাপত্তায় এই পুলিশ ফাড়ীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে জরাজীর্ণ ও চরম ঝুকিপূর্ণ ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীতে আইসি হিসেবে এসআই হাসান রহমান, টু আই সি হিসেবে এএসআই শিল্লুর রহমানসহ ১৩জন পুলিশ সদস্য জীবনের চরম ঝুঁকি নিয়ে বসবাসসহ কর্মরত আছেন বলে একাধিক পুলিশ সদস্যরা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানিয়েছেন। অথচ ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই হাসান রহমানের নেতৃত্বে সাতক্ষীরা সদরের অন্যতম জনগুরুত্বপূর্ণ এই পুলিশ ফাড়ীর সদস্যরা কোন সরকারি পুলিশ ভ্যান ছাড়াই ফাড়ীর আওতাধীন বিভিন্ন এলাকায় আইন-শৃংখলা রক্ষার্থে নিরলসভাবে কাজ করে অভাবনীয় সফলতার স্বাক্ষর বহন করে চলেছে।
জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ন ভবন প্রসঙ্গে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান-আমরা জীবনের চরম ঝুঁকি নিয়ে এই ফাড়ীতে কাজ করছি। জরাজীর্ণ ভগ্নদশা এই ভবনটি বর্তমানে খুবই ঝুকিপূর্ণ হওয়ায় পুলিশ সদস্যদের জীবনের চরম ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে। সচেতন এলাকাবাসী অবিলম্বে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ভবনটি পুন:নির্মাণসহ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সাধারণ মানুষের জরুরী পুলিশের সেবা পেতে অবিলম্বে একটি সরকারি পুলিশ ভ্যান প্রদানের জোর দাবি জানিয়ে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd