1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জনগণ জানে আমি কে: ট্রাম্প - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জনগণ জানে আমি কে: ট্রাম্প

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানের প্রথম বিতর্কে অংশ নেবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী বেছে নেওয়ার প্রথম বিতর্ক হওয়ার কথা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম বলেছেন, ‘জনগণ জানে আমি কে।’ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের দাবি তিনি ইতোমধ্যেই সুপরিচিত নেতা। জনমত জরিপে দলের অন্য প্রার্থীদের তুলনায় এগিয়েও রয়েছেন তিনি। রোববার ট্রাম্প জানান, তিনি রিপাবলিকান ডিবেটে অংশ নেবেন না।
তিনি আরও বলেন, ২০২৪ সালে নির্বাচনে ভোটাররা তাকে পছন্দ করেছেন। তিনি ইতোমধ্যেই সুপরিচিত। তার প্রমাণ করার কিছুই নেই।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘জনগণ জানে আমি কে এবং আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম। তাই আমি কোনো বিতর্কেই অংশ নেব না।’ প্রেসিডেন্ট পদে দ্বিতীয় স্থানে থাকা রন ডিসান্টিসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন- ‘ও তো অসুস্থ পাখির মতো ধসে পড়বে।’
এক জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের ৬২ শতাংশের পছন্দের প্রার্থী ট্রাম্প, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের সমর্থন ১৬ শতাংশ। প্রাথমিক রেসে অন্য সব প্রার্থীর ১০ শতাংশের কম সমর্থন ছিল। ডিসান্টিসের প্রচারাভিযানের মুখপাত্র অ্যান্ড্রু রোমিও বলেছেন, ফ্লোরিডার গভর্নর একজন সম্ভাব্য প্রেসিডেন্টের জন্য তার চিন্তাচেতনা ভাগ করে নেওয়ার জন্য মিলওয়াকিতে অপেক্ষায় ডিসান্টিস। রিপাবলিকান মনোনয়ন লড়াইয়ের বিজয়ী ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াই করবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd