1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে নিয়ে উন্নত ও আধুনিক সাতক্ষীরা গড়ব: এমপি আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে নিয়ে উন্নত ও আধুনিক সাতক্ষীরা গড়ব: এমপি আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে সঙ্গে নিয়ে সাতক্ষীরাকে সব দিক থেকে উন্নত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। তিনি বলেন, আমার লক্ষ্য উন্নয়নও শান্তির সাতক্ষীরা গড়া। মশিউর রহমান বাবু সদরের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেই লক্ষ্যে পৌঁছাতে অনেকটাই সহজ হল। দুর্নীতির সঙ্গে আমাদের কোন আপোষ নেই, আগামী ৫ বছর সাতক্ষীরার উন্নয়নকে যারা বাধাগ্রস্থ করবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে।
সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা জাতীয়পার্টি আয়োজিত জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু’র দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু তার বক্তব্যে বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সাতক্ষীরা সদর উপজেলা বাসীর নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উপজেলা পরিষদের চেয়ারের মালিক আমিনই, আপনারা সকলেই। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি আমি সকলেরই চেয়ারম্যান। কে কোন দলের লোক সেটা আমার দেখার বিষয় না, আমার দরজা সর্বদলীয় সকলের জন্য সব সময় খোলা থাকবে আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ্।
সাতক্ষীরা সদর উপজেলা জাতীয়পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টিরসহ-সভাপতি মো. আব্দুস সালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, অর্থ সম্পাদক আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন প্রমুখ।
এসময় জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টিরসহ-সভাপতি ও ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ঈসরাইল গাজী, জাতীয় পার্টির নেতা মো.নুর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনু হক ফিরোজ, জেলা যুব সংহতীর সভাপতি আশিকুর রহমান বাপ্পী, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মকফুর রহমান, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, সাবেক ছাত্র নেতা প্রভাষক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেলসহ সদর উপজেলার ১৪ টিইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণসম্পাদক ও পৌরজাতীয়পার্টিসকলপর্যায়েরনেতাকর্মীউপস্থিত ছিলেন।অনুষ্ঠানটিরসার্বিকতত্ত¡াবধানেছিলেন জেলা স্বেচ্ছাসেবকপার্টি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd