1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চাম্পাফুলে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চাম্পাফুলে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ও সদস্যদের চাম্পাফুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক (মোজাম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ নব-নির্বাচিত মহিলা সদস্য শিল্পী রাণী মৃধা ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ ফিরোজ কবির (কাজল)। চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ আ’লীগ সভাপতি মুন্সি নরিম আলী মাস্টার, তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রতনপুর চেয়ারম্যান আলী রাজ, আশাশুনি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ হাকিম, আলীম আল রাজ, সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, প্রধান শিক্ষক আঃ হাকিম, আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, বাজার কমিটির সহ-সভাপতি এনামুল হোসেন, প্যানেল চেয়ারম্যান আবু বক্কর গাইন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মেম্বার সাইদুজ্জামান খান, আ’লীগ নেতা আঃ গফ্ফার, পূজা উদযাপন পরিষদ সভাপতি ঠাকুর দাশ সরকার, প্রধান শিক্ষক দেবেন্দ্র বিশ্বাস,মিনিষ্টার শোরুমের স্বতাধিকারী জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ আপ্তাব উদ্দিন ও গীতা পাঠ করেন আদিত্য কুমার সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd