1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঘূর্ণিঝড় রিমালের পর আসছে পাকিস্তানের আসনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঘূর্ণিঝড় রিমালের পর আসছে পাকিস্তানের আসনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় রিমাল। কয়েক ঘণ্টার মধ্যেই দেশের উপকূলে আঘাত হানবে ঝড়টি। এর মধ্যেই প্রভাব শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেওয়া হয়েছে ১০ নম্বর বিপদ সংকেত। প্রবল এই ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) মধ্যরাতে চূড়ান্তভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ধ্যার পর থেকে আঘাত হানবে ঘূর্ণিঝড়। রাত ১২টায় উপকূল অতিক্রম করবে ঝড়ের অগ্রভাগ। পেছনের অংশ পার হতে রাত ৩টা বেজে যাবে। এ সময় তিন থেকে পাঁচ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ঝড়টি। আসন্ন এই ঝড়টির জন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলীয় অঞ্চলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কেন্দ্র স্থাপন করা হয়েছে। মানুষদের নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে।
এতকিছু এ জন্যই করা হচ্ছে যাতে করে রিমালের দুর্যোগ মোকাবিলা করা যায়। তবে এসব প্রস্তুতির পরও প্রভাব রেখে যায় প্রতিটি ঘূর্ণিঝড়। গত বছরের অক্টোবরেই এসেছিল ঘূর্ণিঝড় হামুন। তাণ্ডব চালিয়েছিল ঝড়টি। হামুন ছাড়াও এসেছিল আইলা, আমফান, ইয়াস ও মোখা। এসব ঝড়ের পর এবার আসছে ‘রিমাল’। এগুলো ছাড়াও অদূর ভবিষ্যতে আরও বেশকিছু ঘূর্ণিঝড় আসবে যেসব ঝড়ের নাম আগে থেকেই নির্ধারণ করা হয়েছে।
ঝড়গুলোর নাম হলো- আসনা (পাকিস্তান), ডানা (কাতার), ফেঙ্গাল (সৌদি আরব), শক্তি (শ্রীলঙ্কা), মন্থ (থাইল্যান্ড), সেনিয়ার (সংযুক্ত আরব আমিরাত) ও দিত্ত্ব (ইয়েমেন)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd