1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঘুষ গ্রহণের অপরাধে সাতক্ষীরা পৌরসভার তিন কর্মচারীকে অপসারণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঘুষ গ্রহণের অপরাধে সাতক্ষীরা পৌরসভার তিন কর্মচারীকে অপসারণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : ঘুষ গ্রহণের অপরাধে সাতক্ষীরা পৌরসভার তিন কর্মচারীকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাদের অপসারণ করা হয়েছে। অপসারণকৃতরা হলেন কর মো. হাবিবুর রহমান, মো. আব্দুল গফুর ও জাফরুল খান চৌধুরী শ্যাম্মু। সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, অভিযুক্ত তিনজন কর্মচারী পৌরসভার মাস্টাররোলে (দৈনিক হাজিরা ভিত্তিক) কর আদায় শাখায় কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা, কুখরালি, পারকুখরালি, মেজ মিয়ার মোড়, কাঠালতলাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মাপজরিপ করার সময় গ্রাহকদের নিকট থেকে অর্থ গ্রহণের সময় ভুক্তভোগিরা পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে পৌরসভা থেকে একটি টিম সরেজমিনে তদন্তে যায় এবং ঘটনার সত্যতা মেলে। পরবর্তীতে তাদের পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্রাদি নিয়ে ছাটাই করা করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীন বলেন, ঘুষ গ্রহণের দায়ে তিনজনকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। তাদের আর সাতক্ষীরা পৌরসভায় কাজে যোগদানের সুযোগ নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd