1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করে স্মার্ট গ্রাম পুলিশ হতে হবে- এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করে স্মার্ট গ্রাম পুলিশ হতে হবে- এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক, অন্যান্য সরঞ্জামাদি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলা অডিটোরিয়াম উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জননেত্রী শেখ হাসিনা দেশের সকল সেক্টরে উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নের সামগ্রীক পরিস্থিতি সুন্দর রাখতে চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতে পারে। গ্রাম পুলিশরা পারে ইউনিয়নের বিভিন্ন অপরাধ প্রবণতা রোধ করতে। গ্রাম পুলিশদের বেতন- ভাতা বৃদ্ধির জন্য আমি মহান সংসদে কথা বলবো। তবে গ্রাম পুলিশদের স্মার্ট গ্রাম পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে। গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd