1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গ্রামীণ ব্যাংক বাগআঁচড়া শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গ্রামীণ ব্যাংক বাগআঁচড়া শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি: গ্রামীণ ব্যাংক যশোর যোনের কলারোয়া এরিয়ার বাগআঁচড়া শাখার উদ্যোগে বিশেষ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় সদস্যদের মাঝে ফলজো বনজো গাছের চারা বিতরণ করা হয়। বাগআঁচড়া শাখার রাড়ীপুকুর স্কুলপাড়া ১৯নং কেন্দ্র মিটিং পরিদর্শন শেষে গাছের চারা বিতরণ করেন গ্রামীণ ব্যাংক যশোর যোনের যোনাল ম্যানেজার ইফতেখারুল আলম।কেন্দ্রের মিটিং পরিদর্শনকালে সদস্যদের উপস্থিতিতে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য উদ্যেশ্য এবং বর্তমান কার্যক্রমে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্রের শৃঙ্খলা ও মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
গ্রামীণ ব্যাংক বাগআঁচড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোনাল ম্যানেজার ইফতেখারুল আলম বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। বেশি বেশি গাছের চারা রোপণ করতে সদস্যদের মাঝে উৎসাহ দেন। বৃক্ষরোপণের নিয়মাবলি এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের যশোর যোনের অডিট অফিসার আসাদুজ্জামান, কলারোয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আয়নুল হক ও শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট সহকর্মী । উলেখ্যঃ ২০২৩ সালে গ্রামীণ ব্যাংক যশোর যোনে ৮০টি শাখায় ৫৩লাখ ফলজ ও বনজ গাছের চারা রোপনের কার্যক্রম চলবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd