1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গুজব নয়, এবার সত্যিই চলে গেলেন হিথ স্ট্রিক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গুজব নয়, এবার সত্যিই চলে গেলেন হিথ স্ট্রিক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গুজব নয় এবার সত্যিই ক্যান্সারের কাছে হার মানলেন জিম্বাবুয়ের কিংবদন্তি অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছিল যে স্ট্রিক মারা গেছেন। কিন্তু সেবার স্ট্রিক নিজেই জানান, তিনি বেঁচে আছেন। তবে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন না যেতেই এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন ৪৯ বছর বয়সি স্ট্রিক। তার স্ত্রী নাদিনে স্ট্রিক নিজেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
জানা গেছে, চলতি বছরের মে মাসে ক্যানসার ধরা পড়ে জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারের। এর পরই উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয় স্ট্রিককে। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত, জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে দুই হাজার ৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯ উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।
ক্রিকেট খেলা থেকে অবসর শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০১৬ সাল পর্যন্ত মোস্তাফিজ-রুবেলদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তী সময়ে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি। ২০২১ সালে দুর্নীতির অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সি এ ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd