1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গবাদি পশু পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব, চেয়ারম্যান মশিউর রহমান বাবু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গবাদি পশু পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব, চেয়ারম্যান মশিউর রহমান বাবু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু বলেছেন, গরু, ছাগল, ভেড়া, দেশী মুরগী সহ অন্যান্য গবাদি পশু পালন করে দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হওয়া সম্ভব। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সদর উপজেলা আয়োজিত বিআরডিবি হলরুমে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো ২য় পর্যায়ে) সুফলভোগীদের ৩ দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মশিউর রহমান বাবু বলেন, স্বল্প পুঁজি ব্যায় করে গ্রামের প্রতিটি পরিবার দু’একটি করে গরু, ছাগল, ভেড়া ও দেশীয় জাতের মুরগী পালনে করে এবং তা বাজারে বিক্রি করলে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাও সম্ভব।
সাতক্ষীরা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর প্রমুখ।
অপরদিকে, বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গঠিত পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক কর্মকান্ড গাভীপালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান সমাপ্ত করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পজীপ-৩য়, বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা জি এম আজমল হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd