1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গত ৮ বছরে সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গত ৮ বছরে সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার উদ্যোগে মরণোত্তর কৃতজ্ঞতা জ্ঞাপন, সুধী সমাবেশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি “ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে তার বক্তব্যে বলেন, যুদ্ধ মানে ক্ষতি ও প্রাণহানী। যুদ্ধ বন্ধের জন্য তিনি বিশ^ নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো বলেন, গত ৮ বছরে আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার তিনি ক্ষমতায় থাকাকালে দেশের কোন মানুষ গৃহহীন ও না খেয়ে থাকবেনা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ইসরাইল বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা’র ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা’র প্রফেসর মো. আমজাদ হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকৌশলী প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান প্রমুখ। এসময় আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd