1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষ থেকে জুম অ্যাপে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামুল কবির। এ সময় আরো বক্তব্য প্রদান করেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মোঃ লিয়াকত হোসেন ভুঞাসহ উপপরিচালকগণ। সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভায় ৮টি বিভাগীয় পরিচালকগণসহ ৬৮টি তথ্য অফিসের উপপরিচালক ও তথ্য অফিসারগণ অংশগ্রহন করেন। মহাপরিচালক মোঃ নিজামুল কবির সকল জেলা তথ্য অফিসের উদ্দেশ্যে বলেন, সেবা গ্রহিতাদের সেবার মান বৃদ্ধিতে সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা তথ্য অফিসসমূহকে অগ্রণি ভূমিকা রাখার ব্যাপারে তিনি নির্দেশনা প্রদান করেন। সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা’র তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd