1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকলে কর্মময় জীবন লাভ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেমন খেলাধুলা পছন্দ করেন, তেমনি আগামী প্রজন্মকে খেলার প্রতি উৎসাহ দিতে তিনি নিজে মাঠে বসে খেলা উপভোগ করেন।
প্রতিমন্ত্রী (শনিবার) বিকালে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। যারা বিদ্যালয় পর্যায়ের খেলায় জয় লাভ করেছে তারা আগামীতে ক্রীড়াক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জয়লাভ করে দেশের মুখ উজ্জ্বল করবে। আর যারা পরাজিত হয়েছে তারাও চেষ্টার মাধ্যমে আগামীতে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, আগের তুলনায় এখন শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া যাবেনা। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।
বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মৃধা শরিফুজ্জামান জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাফায়েত হোসেন প্যারেট। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd