1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (মঙ্গলবার) দুপুরে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, ইতোমধ্যে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সাকিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে খুলনার মানুষ আগ্রহের সাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। প্রতি বছর এই মাঠে দুইটি ঈদের নামাজ হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় এবং সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ ৪৪৭টি মসজিদ ও ঈদগাহসহ বিভিন্ন মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে নগরীর ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd