1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য ‘দুর্যোগকালীন পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান (সোমবার) দুপুরে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল দুর্যোগপ্রবণ এলাকা। এই উপকূলীয় এলাকার মানুষদের সবসময় প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হয়। দুর্যোগকালীন আগাম ব্যবস্থাবপনার বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। দুর্যোগের পূর্বাভাস এখন অনেক আগে পাওয়া যায়। দেশের উন্নত ও কার্যকরী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির ফলে এখন যে কোন প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদহানি বহুলাংশে কমেছে। কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের বিপদের সময় কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সহসভাপতি জোবায়ের আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের সহসভাপতি হালিমা ইসলাম, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সিটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সিপিপি এর উপপরিচালক আব্দুল লতিফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোঃ শাহজাহান বক্তৃতা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd