1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন জ্যোৎস্না আরা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন জ্যোৎস্না আরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২০-২০২১ এ ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরা। বুধবার (০৯ ফেব্রুয়ারি) ভার্চুয়ালে খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা’তে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি’র সভাপতিত্বে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র পক্ষ থেকে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নারী নেত্রী জ্যোৎস্নাআরা’র হাতে পুরস্কার- ক্রেস্ট ও সনদ এবং সম্মানী তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তর’র মহাপরিচালক ফরিদা পারভীন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম-বার প্রমুখ। সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরা ইতিপূর্বে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও নারী নেত্রী জ্যোৎস্নাআরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টিদের এগিয়ে নিতে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর’র দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা জেলায় নারীদের উন্নয়নে নারীদের সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র জীবন থেকে আজ অবধি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd