1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, খুলনা জেলায় ৫৫ লাখ ১০ হাজার ৮৫৯ ডোজ করোনা টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ২৩ লাখ ৪৫ হাজার ৫৪২ জন, দ্বিতীয় ডোজ ২০ লাখ ১০ হাজার ২৪৬ জন এবং বুস্টার ডোজ ১১ লাখ ৫৫ হাজার ৭১ জনকে প্রদান করা হয়েছে। জেলায় প্রতিদিন কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর চিকিৎসা প্রদানে সকল সরকারি হাসপাতাল প্রস্তুত রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান সভায় জানান, বিগত অক্টোবর মাসে জেলায় ২২টি মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের কারণে ১৭২ জনকে আসামী করে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসময় আলামত হিসেবে ১৭ কেজি গাঁজা, ৩১২৭ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল ও ১০৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলায় ৫৬টি মোবাইলকোর্টসহ ১৮৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৮ লাখ মিটার অবৈধ জাল আটক ও ধ্বংস করা হয় এবং পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয় এবং এই অপরাধের দায়ে অভিযুক্তদের তিন লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোঃ আবদুর রহমান বলেন, ফৌজদারী অপরাধ আইনের মাধ্যমে কমানো যায়, কিন্তু সামাজিক অপরাধ হ্রাসে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। খুলনা মহানগরীতে রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ চলার কারণে অনেক রাস্তা বন্ধ রাখতে হচ্ছে। ফলে অন্য রাস্তাগুলোয় যানবাহনের বেশি চাপ থাকছে। সংস্কার কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বলেন, আত্মহত্যা প্রবণতা নিয়ন্ত্রণ করতে তরুণদের সামাজিকভাবে উদ্বুদ্ধ করা প্রয়োজন। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডল বলেন, গতমাসে খুলনায় জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা রক্ষা, কিশোর আপরাধ দমনে প্রশাসনকে আরও সজাগ হতে হবে।
সভায় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩৮টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৩৩টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৫টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd