খুলনা করোনায় আরও ৩২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগের দশ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
এর আগে গত ২৯ জুন খুলনা বিভাগে করোনায় ৩২ জনের মৃত্যু হয়। এ দিন করোনা শনাক্ত হয় এক হাজার ২৭৭ জনের। এই বিভাগে গত ১ জুলাই সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১ হাজার ২৪৫ জনের।
রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১১ জন, যশোরে আট জন, কুষ্টিয়ায় পাঁচ জন, ঝিনাইদহে তিন জন, চুয়াডাঙ্গায় দুই জন, নড়াইলে দুই জন ও মেহেরপুরে এক জন মারা গেছেন।
তিনি বলেন, সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৫৯ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *